সিসিক নির্বাচনে প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত জানালেন মেয়র আরিফ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

সিসিক নির্বাচনে প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত জানালেন মেয়র আরিফ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে যুবদলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মেয়র আরিফুল হক এই সিদ্ধান্ত জানান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual6 Ad Code

আরিফুল হক বলেন, আপনারা জানেন আমি এই সরকারের আমলে দুই দুই বার বিএনপির মনোনীত মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমাদের দল এই স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, সেই ক্ষেত্রে আমরা অটল এবং বিন্দুমাত্র বিএনপি পরিবারের কোনো সদস্য এই পিচ্ছিল পথে পা দেবে না।

 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গ টেনে আরিফুল হক বলেন, একটি কথা বলে রাখতে চাই, আমি যুক্তরাজ্যে এসেছি ৪-৫ দিন হয়েছে। কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি দুই সপ্তাহ, তিন সপ্তাহ। কখনো শুনছি- মিটিং হয়েছে। হ্যাঁ আমার সঙ্গে আমার নেতার মিটিং হয়েছে। তিনি আমাকে একটা সিগন্যালও দিয়েছেন। তবে, সেটি রেড নাকি সবুজ সময়ই বলে দেবে। ইনশাআল্লাহ আন্দোলনের মধ্যদিয়ে আমরা বিজয়ী হব।

Manual1 Ad Code

 

সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে জানিয়ে মেয়র আরিফুল হক বলেন, আজকে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের তারণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সব অঙ্গ সহযোগী সংগঠন এবং দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ-এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। পূণ্যভূমি সিলেট থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সকল কর্মসূচি শুরু করেছিলেন। এই সিলেট থেকেই আমরা ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন গড়ে তুলব।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code