ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থলে রিখটারস্কেলে ভূকিম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫ মিনিটে) ভূমিকম্পটি অনুভূত হয়।

Manual4 Ad Code

 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে ভূ-পৃষ্ঠের ৫৯৪ কিলোমিটার গভীরে।

 

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। সূত্র: আল আরাবিয়া

 

(সুরমামেইল/এমকেএইচ)


 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code