চরম অর্থনৈতিক সংকটের কারণ জানাল শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

চরম অর্থনৈতিক সংকটের কারণ জানাল শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
স্বাধীনতালাভের পর গত ৭৫ বছরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলংকা। ২০২১ সালের শেষার্ধ থেকে দেশটিতে এই সংকটের আঁচ পাওয়া যাচ্ছিল, ২০২২ সালের শুরু থেকে তা তীব্র হয়ে উঠতে থাকে।

 

পরিস্থিতি হঠাৎ এতটাই নাজুক হয়ে ওঠে যে ২০২২ সালে শ্রীলংকাকে দেউলিয়া ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, যিনি বর্তমানে একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী— দুই পদের দায়িত্ব পালন করছেন।

 

মূলত ডলারের মজুত তলানিতে ঠেকার কারণেই এই অর্থনৈতিক সংকট শুরু হয়েছে শ্রীলংকায়। কিন্তু কী কারণে কমল ডলারের মজুত— সে সম্পর্কে সুনির্দিষ্ট ও বিস্তারিতভাবে এখনও তেমন তথ্য পাওয়া যায়নি। সাবেক রাজাপাকসে ভাইদের নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্টদের মতে— করোনা মহামারি ও তার জেরে শ্রীলংকার বিদেশি মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাত পর্যটনে অচলাবস্থাই এই সংকটের জন্য মূলত দায়ী।

 

তবে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বরাবর বার্ষিক প্রতিবেদন প্রতিবেদন জমা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছে, ‘বেশ কিছু সহজাত দুর্বলতা’ ও ‘নীতিগত ত্রুটি’ শ্রীলংকাকে এই ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি। ঠিক কী কী ‘সহজাত দুর্বলতা’ ও ‘নীতিগত ত্রুটি’র কারণে শ্রীলংকায় এই সংকট শুরু হয়েছে— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি বিবিসি।

 

তবে আশার বাণীও শুনিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শ্রীলংকার অর্থনীতির যে গতি, তাতে ২০২৪ সালেই দেশের অর্থনীতি পুনরায় প্রবৃদ্ধিতে ফিরে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

 

Manual7 Ad Code

‘চলতি বছর আরও ২ শতাংশ সংকুচিত হবে শ্রীলংকার অর্থনীতি। তবে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে— আগামী ২০২৪ সালে অর্থনীতির বৃদ্ধি ঘটবে ৩ দশমিক ৩ শতাংশ,’ প্রতিবেদনে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

বিবিসির তথ্য অনুযায়ী, শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের এই অনুমান বা পূর্বাভাস আইএমএফের অনুমানের চেয়ে বেশ আশাবাদী। আইএমএফের পূর্বাভাস বলছে, চলতি বছর দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি প্রায় ৩ শতাংশ সংকুচিত হবে এবং আগামী বছর তা বৃদ্ধি পাবে ১ দশমিক ৫ শতাংশ।

 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলংকার মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত বছর সেপ্টেম্বর মাসে। সে সময় ৭০ শতাংশ মূল্যস্ফীতি দেখেছিল দেশটির লোকজন। ২০২২ শ্রীলংকার অর্থনীতির সংকোচন ঘটেছে ৭ দশমিক ৮ শতাংশ, যা স্বাধীনতালাভের পর গত ৭৫ বছরে রীতিমতো অভূতপূর্ব।

Manual7 Ad Code

 

ওই বছরের জুন মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলংকা এবং তারপর আন্তর্জাতিক ঋণপ্রাপ্তি আরও কঠিন হয়ে ওঠে দেশটির জন্য।

 

Manual5 Ad Code

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আইএমএফ অবশ্য গত মাসে শ্রীলংকাকে ৩০০ কোটি ডলার জরুরি ঋণ দিতে রাজি হয়েছে। এছাড়া শ্রীলংকার সবচেয়ে বড় দেনাদার দুই দেশ চীন ও ভারত দেশটির সরকারের ঋণ পুনর্গঠন প্রস্তাব অনুমোদন করেছে এবং ঋণ পরিশোধের জন্য কলম্বোকে আরও সময় দিয়েছে।

Manual8 Ad Code

 

চীনের কাছে শ্রীলংকার দেনা প্রায় ৭০০ কোটি ডলার; আর ভারতের কাছে দেনা ১০০ কোটি ডলার।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code