বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক : ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৪, ২০২৩

বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক : ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, ভারতের মেঘালয় ডাউকি স্থলবন্দর উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে অর্থনৈতিক ভাবে উভয় দেশের ব্যবসায়ীরা অনেক লাভবান হবেন।

 

Manual6 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ডাউকি স্থলবন্দর নিমির্ত হওয়ার আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে উভয় দেশ আরও এগিয়ে যাবে। মেঘালয়ে আগত পর্যটকগণ আধুনিক মানের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

 

বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ১টায় মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার মেঘালয় রাজ্যের উন্নয়নে যুগান্তকারী প্রকল্পের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামসহ সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

 

শ্রী নিত্যানন্দ রায় বলেন, মেঘালয়ের ডাউকি অনেক সুন্দার পর্যটন এলাকা। তিনি ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় সীমান্ত অনেক সুরক্ষিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভাই-বোনের মত সম্পর্ক রয়েছে।

 

Manual3 Ad Code

ভারতের শিলং বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য চমৎকার জায়গা। ডাউকি স্থলবন্দর উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিবেশি দেশ বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে।

 

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ ব্যবস্থাপনায় ফেনী নদী খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

 

ডাউকি স্থলবন্দরে তথ্য প্রযুক্তি ও আধুনিক মানের সুযোগ-সুবিধা রয়েছে জানিয়ে তিনি বলেন, ডাউকি স্থলবন্দর ভারতীয় সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হবে। ডাউকি স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ব্যবসায়ী ও সূধীজনসহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অদিত্য মিশ্ররা, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা, মেঘালয় রাজ্য সরকারেে ডেপুটি চীফ মিনিষ্টার সাংওয়াবাং ডিয়ার, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আলমগীর, মেঘালয় সরকারের এডিশনাল সেক্রেটারী ডা: সাকিল আহম্মদ, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়াল, বিএসএফ শিলং সেক্টরের ডিজি প্রদীপ কুমার, মেঘালয় পুলিশের ডিজিপি ডা: এল ভুষন আইপিএস এবং পশ্চিম জৈন্তিয়া হিলর্স’র এলাকার এমএলএ লকমন রাম্বাই।

 

অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আলমগীর বলেন, ভারতের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে উভয় দেশ কাজ করে যাচ্ছে। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনা যুদ্ধে ভারতীয় সরকারের সহযোগিতার কথা স্মরণ করে তাদের-কে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে ডাউকি স্থলবন্দর নিমার্ণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের মধ্যে উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মেঘালয় চেম্বার অব কমার্স’র সেক্রেটারী ডলি খংলোসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ গ্রহন করেন সিলেটের তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া, কাস্টমস কর্মকর্তাগণ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মো: আতিক হোসেন, তামাবিল চুনাপাথর,পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সহ-সভপতি মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার অব কমার্স’র পরিচালক সরোয়ার হোসেন (ছেদু), আমদানী কারক ব্যবসায়ী ও জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন (আর্মি), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ শামীম আহমদ, আনোয়ার হোসেন ও ইসমাইল আলী।

Manual2 Ad Code

 

এদিকে সকাল সাড়ে ১১টায় তামাবিল স্থলবন্দরে এসে পৌঁছলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় কুমার ভর্মাসহ অতিথিদেরকে ফুল দিয়ে স্বাগত জানান তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code