আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না বিএনপি : সিলেট নানক

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মে ৫, ২০২৩

আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না বিএনপি : সিলেট নানক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছে না। তারা জনগণের অবস্থান বুঝতে পেরেছে। এবার সিলেটসহ দেশের অন্য পাঁচ সিটি করপোরেশনের নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগণের মনে আছে। তাদের  মানুষ প্রত্যাখ্যান করেছে।

 

শুক্রবার (৫মে) বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত হলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বৈঠক শেষে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নানক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা অবশ্যই জয় পাবে। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা জানে জনগণ তাদের সাথে নেই। কারণ, তাদের দুঃশাসনের স্মৃতি মানুষ ভুলেননি। এ অবস্থায় নিশ্চিত পরাজয়ের ভয়ে তারা নির্বাচনে আসতে চাইছে না। আত্মসম্মান হারানোর ভয়ে কেউ নির্বাচনে না এলে আমাদের করার কিছু নেই।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি সম্প্রতি সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনার উন্নয়নের কারণেই তা সম্ভব হয়েছে। কিন্তু সিলেট সিটি করপোরেশনের মানুষের উন্নয়নের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা দিলেও কাঙ্খিত উন্নয়ন হয়নি। এটা সিলেটবাসীর দুর্ভাগ্য। তবে এবার নৌকার জয় হবে এবং অবশ্য সিলেটকে তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তোলা হবে।

 

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code