সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা আনা হচ্ছে

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা আনা হচ্ছে

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
যুদ্ধকবলিত সুদান থেকে সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দা আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।

Manual4 Ad Code

 

বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।

 

১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

 

Manual6 Ad Code

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি।

 

তিনি বলেন, পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তারপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।

Manual5 Ad Code

 

উল্লেখ্য, গত সোমবার ১৩৬ জন সুদান প্রবাসী বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code