চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার উপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার উপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস মে মাসে চীনা প্রতিপক্ষের সঙ্গে আলোচনার জন্য চীন সফর করেছিলেন। গোপন এ সফর নিয়ে প্রথম খবর প্রকাশ করে দ্য ফিনান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়, ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা শীতল করা ও দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে বিবাদের আশঙ্কা কমানোর জন্য এ সফর করা হয়। খবর আল জাজিরা।

শুক্রবার (২ জুন) মার্কিন কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, গত মাসে পরিচালক বার্নস বেইজিং ভ্রমণ করেছিলেন যেখানে তিনি চীনা সমকক্ষদের সঙ্গে দেখা করেছিলেন। এসময় গোয়েন্দা চ্যানেলগুলোর যোগাযোগ উন্মুক্ত করার উপর জোর দিয়েছিলেন।

Manual5 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওয়াশিংটন ও বেইজিংয়ের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের সময়সূচী নির্ধারণ করার মধ্যেই চীন সফরের খবর আসে।
শনিবার শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে অস্টিন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংলাপ অত্যাবশ্যক যা সংঘর্ষ এড়াতে সহয়তা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গণপ্রজাতন্ত্রী চীন এর সঙ্গে বিশেষ করে প্রতিরক্ষা এবং সামরিক নেতাদের মধ্যে যোগাযোগ উন্মুক্ত থাকা অপরিহার্য।

তিনি আরও বলেন, ‘আমরা যত বেশি কথা বলি, তত বেশি আমরা ভুল বোঝাবুঝি এড়াতে পারি।’

Manual3 Ad Code

উল্লেখ্য, তাইওয়ান-চীন উত্তেজনা থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের বেজায় অবনতি হয়েছে। ইউক্রেনে আগ্রাসনের সমর্থনে মস্কোকে সামরিক সহায়তা দেওয়ার কথা বিবেচনা করার জন্য চীনকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। চীন সেসব দাবি অস্বীকার করেছে।

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual2 Ad Code


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code