সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সোমালিয়ায় ভয়াবহ হামলায় উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি সংবাদমাধ্যমকে বিষয়টি জনিয়েছেন। রোববার (৪ জুন) রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

Manual7 Ad Code

 

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বুলামারে গত শুক্রবার ভোরে আল শাবাব যোদ্ধারা ওই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

 

মুসেভেনি বলেন, গত সপ্তাহে সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

 

তিনি বলেন, ওই ঘটনার পর ঘাঁটির নিয়ন্ত্রণ হারালেও উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) ইসলামপন্থি গোষ্ঠীটির কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

 

Manual1 Ad Code

মুসেভেনি বলেন, আমাদের সৈন্যরা অসাধারণ সহনশীলতা প্রদর্শন করেছে এবং নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে মঙ্গলবারের মধ্যে সামরিক ঘাঁটিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

 

Manual4 Ad Code

উগান্ডার সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনে (এটিএমআইএস) কর্মরত উগান্ডান সৈন্যদের ওপর হামলার বিষয়ে বিশদ কোনো বিবরণ সে সময় দেননি তিনি।

Manual5 Ad Code

 

অন্যদিকে জঙ্গিগোষ্ঠী আল শাবাব বলেছে, তারা ওই সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সৈন্যকে হত্যা করেছে। সন্ত্রাসী এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য ২০০৬ সাল থেকে লড়াই করে চলেছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code