ঠাকুরগাঁওয়ে ২য় দিনেও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ২য় দিনেও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও প্রচ›ড দাবদাহে বৃষ্টির জন্য ২য় দিনেও ইস্তিকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার শহরের গোয়ালপাড়া কাওমি মাদরাসা মাঠে এ নামাজ আদায় করেন ৪ শতাধিক মুসল্লি।

 

Manual7 Ad Code

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি হারুন অর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এর আগে গত সোমবারেও এ নামাজ আদায় করেন মুসল্লিরা।

 

Manual5 Ad Code

এ বিষয়ে মুফতি হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিকার বলা হয়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code