মাধবপুরে পুকুরে ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

মাধবপুরে পুকুরে ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহত শিশুরা হলো- ওই গ্রামের জহিরুলের ছেলে আরিফ (৫) এবং একই গ্রামের নাজির মিয়ার মেয়ে কারিমা (৭)। তারা সম্পর্কে ফুফু ভাতিজা।

Manual6 Ad Code



স্থানীয়রা জানান, আরিফ ও কারিমা বাড়ির পাশে খেলা করছিল। সেখানে জমির মাটি কেটে একটি গভীর গর্ত তৈরি করা হয়েছিল। সম্প্রতি গভীর গর্তটিতে পানি জমে ডোবায় পরিণত হয়েছিল। হঠাৎ করে তারা অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুজির পর তাদেরকে উদ্ধার করে।

 

উদ্ধারের পর তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ বিষয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করা হচ্ছে।

 

(সুরমামেইল/এনএ/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code