সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জেলায় আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর।
সোমবার (০৭ আগষ্ট) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, সামসুজ্জুহা, নবীন হাসান, ফাতেমা তুস ছোগরা, মোঃ ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৭৫১ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২ রুম বিশিষ্ট গৃহ পাবেন। এরমধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৫০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৩৪৩টি, পীরগঞ্জ উপজেলায় ৩৫৩ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ১৯৮টি ও রাণীশংকৈল উপজেলায় ৩৭০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ২১০টি।
মুজিববর্ষ উপলক্ষে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের ৭৫১টি সহ সারাদেশে একযোগে ২২ হাজারের বেশি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
(সুরমামেইল/এমআই/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি