বাঘাইছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

বাঘাইছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- মো: জুয়েল মিয়া (৭) ও রাহুল বড়ুয়া (১০)।

 

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার (৮ আগষ্ট) খেলতে গিয়ে স্থানীয় মহসীন মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র মো: জুয়েল মিয়া নিখোঁজ হয়। তার বাড়ির ১০ কিলোমিটার দূরের কাচালং নদীর উগলছড়ি বিল থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভাসমান অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

 

এদিকে, একই থানার করেঙ্গাতুলীতে বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে অরুণ বড়ুয়ার শিশু পুত্র রাহুল বড়ুয়া পানিতে ডুবে মারা গেছে। সেও খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

 

খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার নিহতদের বাড়ি পরিদর্শন করেন। জুয়েল ও রাহুলের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ দু’টি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমআইকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code