ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার-গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার-গুলিসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদেশী রিভলবার ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (১১ আগস্ট) সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন রগুরামপুর (সরকারবাড়ী) এলাকার বাসিন্দা মৃত আবু তাহেরের পুত্র আব্দুল কাদির (৬৬) ও একই থানার নোয়াগাঁও এলাকার বাসিন্দা মৃত আব্দুর নূরের পুত্র মোঃ কামাল উদ্দিন (৪২)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প’র একটি আভিযানিক দল।

 

এ সময় চেকপোস্টে দিকে এগিয়ে আসা একটি কালো রংয়ের মাইক্রোবাসকে থামায় র‌্যাব সদস্যরা। পরে মাইক্রোবাস ও দুই অস্ত্রধারীর দেহ তল্লাশী করে ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code