পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করছে ভারত

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করছে ভারত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
অভ্যন্তরীণ বাজারে সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ভারত ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। অবিলম্বে এটি কার্যকর হবে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

 

Manual3 Ad Code

ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি জুলাই মাসে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে- ৭ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে। জুলাইয়ে এটি ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

 

টমেটো, পেঁয়াজ, মটর, বেগুন, রসুন ও আদাসহ ভারতীয় রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু সবজির দাম গত কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

Manual2 Ad Code

 

ভারত এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্কতম আগস্টের দিকে এগিয়ে যাচ্ছে। এল নিনোর প্রভাবে দেশটিতে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় গ্রীষ্মে বপন করা ধান থেকে সয়াবিন পর্যন্ত ফসলের ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ফসলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটিতে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code