নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ও দিনগত রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনা ঘটে।

 

শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল জানান, এই দুর্ঘটনার আরও তিন জন আহত হয়।

 

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা চালকসহ আহত তিন জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

 

Manual7 Ad Code

ভৈরবের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সফর উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আমরা এ ঘটনার মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

 

অন্যদিকে শুক্রবার দিনগত রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code