বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরিফুল হক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরিফুল হক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিককে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

এছাড়া বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে কেন্দ্রীয় এবং বিভিন্ন স্থানীয় কমিটির পদে রদবদল করা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code