সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসু বিএনপি থেকে বহিস্কার

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসু বিএনপি থেকে বহিস্কার

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির ৪৯নং নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু এবং ১৯নং ওয়ার্ড বিএনপির ৪২নং নির্বাহী সদস্য দিনার খান হাসুকে বিএনপি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

Manual2 Ad Code

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের শেষ জনসভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জনসভার পূর্বের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় রোডমার্চের দল নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে জেলা ও মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন শেষে কোন কারণ ছাড়া দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে তারা অশোভন আচরণ করেন। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এতে প্রতিয়মান হয় যে ২১ তারিখের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার আয়োজনটি বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল তাদের।

 

এমন কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Manual1 Ad Code

 

সেই সাথে কেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে নিজেদের সপক্ষের বক্তব্য থাকলে নিম্ন স্বাক্ষরকারী মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার অনুরোধ করা হয়।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাময়িক বহিস্কারের চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর নিকট প্রেরণ করা হয়েছে। একই সাথে এর অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বরাবরে প্রেরণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code