সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী নিয়ন্ত্রিত শমশেরনগর বিমানবন্দরের সংরক্ষিত এলাকার আকাশি গাছ বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত হান্নান মিয়া (৬৩) উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শমশেরনগর বিমানবন্দর এলাকার আকাশি গাছ বাগানে এক বৃদ্ধের লাশ দেখে শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত হান্নান মিয়ার ছেলে শামিম মিয়া জানান, আমার বাবা গত ১২ অক্টোবর বিকেলে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করি। সোমবার শমশেরনগর বিমানবন্দর এলাকায় একটি লাশ উদ্ধার শুনে ঘটনাস্থলে এসে বাবাকে শনাক্ত করি।
তবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, প্রথমে লাশটি অজ্ঞাত ছিল। তবে তার ছেলে এসে লাশ শনাক্ত করায় পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি