‘তুই সাংবাদিক, তোকে মারলে কতটাকা লাগবে’ হুমকি দিয়ে এলোপাথারী মারধর

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

‘তুই সাংবাদিক, তোকে মারলে কতটাকা লাগবে’ হুমকি দিয়ে এলোপাথারী মারধর

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
‘তুই সাংবাদিক, তোকে মারলে কয়টাকা লাগবে।’ এমন হুমকি দিয়ে অভিযুক্তরা হামলা করে সাংবাদিক রাতুল মন্ডলের উপর। এ সময় তাকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

Manual5 Ad Code

 

রোববার (০৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে পেশাগত দায়ীত্ব পালন করতে গিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাবের-জোবায়ের স্পিনিংমিলের পাশে হামলার শিকার হন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রাতুল মন্ডল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।

 

হামলা শিকার রাতুল উপজেলার কাওরইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের ছেলে। তিনি দৈনিক আজকের প্রত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় সন্ধ্যায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

 

অভিযুক্তরা হলো- উপজেলার এমসি বাজার এলাকার মো. নাজমুল হাসান শরিফ, মো. ইকবাল হোসেন বাবুলসহ অজ্ঞাত আরও ৩/৪ জন।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

আহত সাংবাদিক রাতুল মন্বডল জানান, জাবের-জোবায়ের স্পিনিংমিলের পাশে এক যুবককে অজ্ঞাত কেউ আটক করে রেখেছে- এমন সংবাদ পেয়ে সেখানে পেশাগত দায়ীত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যান তিনি। স্থানীয় লোকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার সময় অভিযুক্ত ইকবাল হোসেন বাবুল তার সহযোগীদের নিয়ে ওই সাংবাদিকের উপর হামলা চালায়। তাকে টেনেহিঁছড়ে কিছুদূর নিয়ে যায়। পরে তার ছেলে নাজমুল হাসান শরিফের লোকজন তাকে বেধরক মারধর করে। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইলফোন, পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

Manual2 Ad Code

নাজমুল হাসান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক রাতুলের সাথে কথাকাটাকাটি হয়েছে। আমরা তাকে মারিনি। পেছন থেকে কেবা কারা মেরেছে সেটা বলতে পারব না।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত এ.এফ.এম নাসিম জানান, সাংবাদিকের উপর হামলা বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code