নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাতীয় পার্টির

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সরকার ও নির্বাচন কমিশনের কথায় আশ্বস্ত হওয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। বুধবার দলের মহাসচিব মুজিবুল হক চন্নু এ তথ্য জানিয়েছেন।

 

জাপা মহাসচিব বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী থাকবে।

 

Manual4 Ad Code

জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা জানাতে আরও সময় লাগবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেছিলেন, মানুষের মনে এখনো প্রশ্ন, এখনো সংশয়, ভোটকেন্দ্রে গেলে ভোট দিতে পারবে কি না। জনগণের মনে ভোট নিয়ে শতভাগ আস্থা তৈরি হয়নি। তাই ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও অপেক্ষা করতে হবে।

 

এর পরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা এলো দলটির পক্ষ থেকে।

 

Manual3 Ad Code

গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code