ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাহমিনা, ২-এ এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন জুয়েল

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাহমিনা, ২-এ এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন জুয়েল

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপাজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা।

 

Manual3 Ad Code

জেলা প্রশাসকের কাছে থেকে মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেন তাহমিনা আক্তার মোল্লা নিজেই।

 

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলিয় কোনো বাধা নেই। ঠাকুরগাঁও জেলায় আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই আমি নির্বাচনের মাঠে লড়াই করে জয়ের বিষয়ে আশাবাদী।

 

এদিকে ঠাকুরগাঁও-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

অপরদিকে, ঠাকুরগাঁও-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

 

মঙ্গলবার সন্ধ্যায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।

 

জুয়েল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আলী আসলাম জুয়েল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতেই পদত্যাগ করেছি। ইনশাল্লাহ ঠাকুরগাঁও -২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে।

 

উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ৭ বারের নির্বাচিত এমপি আলহাজ দবিরুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম সুজন।

 

(সুরমামেইল/এমআই)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code