হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলাগুলো দায়ের করেন।

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।



উল্লেখ্য, গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হঠাৎ ককেটেল বিস্ফোরণ হলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ রয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ির ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত মাইটিভির সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভকে ঢাকায় পাঠানো হয়।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code