নাটকীয়তার পর শপথগ্রহণের ঘোষণা জাপার

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

নাটকীয়তার পর শপথগ্রহণের ঘোষণা জাপার

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দ্বিধা উড়িয়ে দিয়ে দ্বাদশ সংসদে শপথ গ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার জাপার ১১ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে দলটির প্রেস উইং।

 

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

Manual6 Ad Code

 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার দুপুরে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল (বুধবার) শপথ নেবেন না। তারা বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’

Manual1 Ad Code

 

প্রসঙ্গত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি জাতীয় পার্টি। একাদশ সংসদের চেয়েও এবার তাদের আসন সংখ্যা কমেছে ১২টি। অন্যদিকে এত অল্প সংখ্যক (১১ জন) সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকতে পারবে কি না সেটা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ধূম্রজাল। এ অবস্থায় জাতীয় পার্টি সংসদে থাকা না থাকা নিয়েও দেন-দরবার করবে বলে ধারণ বিশ্লেষকদের।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code