সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ি ২৮ মাইল নামক এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ এ। এ ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাসেল রানা নিহত হন। আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ মার্চ) মারা যায় অ্যাম্বুলেন্স যাত্রী সুমিত্রা রায় এবং রোববার (১০ মার্চ) ভোরে মারা যান মোটরসাইকেল আরোহী ফিরোজ হোসেন। সকালে ফিরোজের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার বড় খোচাবাড়ি ২৯ মাইল এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে৷ নিহত রাসেল রানা সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে, নিহত ফিরোজ হোসেন একই গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং নিহত অ্যাম্বুলেন্স যাত্রী সুমিত্রা রায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের শচীন চন্দ্র রায়ের স্ত্রী বলে তথ্য পাওয়া যায়।
ফিরোজের মা ফিরোজা বেগম বলেন বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে কিছু টাকা নিয়েছিল বাবার কাছ থেকে। সেই যে গেলো বাড়ি থেকে এখন লাশ হয়ে ফিরে এলো বাড়িতে এ বলে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা বেলাল হোসেন। একমাত্র সন্তানের মৃত্যুতে বাবা-মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে পরিবেশ। তাদের শান্তনা দিতে গিয়ে কাঁদছেন প্রতিবেশীরাও।
তিন দিন আগে ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন রাসেলের মা লায়লা বেগমও। লায়লা বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, ওরা দুই বন্ধু তো পাশাপাশিই শুয়ে রইলো ‘আমি এখন কাকে নিয়ে বাঁচব।
প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, রোববার স্থানীয় মসজিদে জানাজা শেষে ফিরোজ হোসেনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুকে চির নিদ্রায় শায়িত করা হয়।
বোদা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেন, অ্যাম্বুলেন্স এর চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুটোই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই মটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং পরবর্তীতে আরো দুজন সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি