ঠাকুরগাঁওয়ে ৭ দিনে ২৫টি হারানো মোবাইল উদ্ধার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

ঠাকুরগাঁওয়ে ৭ দিনে ২৫টি হারানো মোবাইল উদ্ধার

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ২৫টি হারানো মোবাইল ও ভারতীয় পণ্য উদ্ধারসহ বিভিন্ন অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

Manual1 Ad Code

 

সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন অভিযানে গত ৭ দিনে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২৫ টি মোবাইল ফোন আইসিটি শাখা, ঠাকুরগাঁও কর্তৃক উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের মালিকগণ।

Manual3 Ad Code

 

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ মাদকদ্রব্য, বিপুল পরিমানে চোরা চালানের পণ্য মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১ শত টাকাসহ ভারতীয় পণ্য ঔষধ এবং ভারতীয় মুদ্রায় ১হাজার ৮ শত ৪০ রুপি উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

এছাড়াও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।

 

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code