মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সুগার মিলের ২ কর্মচারী নিহত

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৪

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সুগার মিলের ২ কর্মচারী নিহত

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহতরা হলেন- মাহবুবা বেগম (৪৫) মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়া বস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং মনসুর রহমান (৫০) ঠাকুরগাঁও সদর উপজেলার গবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র বলে তথ্য পাওয়া যায়।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, রোববার বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্টান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গী গামী একটি ট্রাক তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়েন। এসময় মাহবুবার মুখ থেকে রক্তপাত হলে আশেপাশের লোকজন দ্রুত তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষনা করেন এবং এর দশ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমানেরও মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায় নি। এ ব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code