সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশের গলি থেকে নিবির (১২) নামে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের মাদ্রাসা পাড়ায় বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিবির (১২) ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও ওমান প্রবাসি আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএন ফিরোজ ওয়াহিদ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবির। এ নিয়ে সদর থানায় জিডি ও এলাকায় মাইকিং করা হয়। শনিবার মধ্য রাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে কিছু দূর্বৃত্ত। সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চিৎকার করে উঠে তার মা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানায়, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আরো জানা যাবে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি