সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
গত কিছুদিন ধরে চলমান তাপদাহে সারা দেশ সহ বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে মাঠের ফসল। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে সৃষ্টি হয়েছে তীব্র সংকটের। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ইসতিসখার সবচেয়ে বড় জামাত।
জেলা আলেম ওলামা পরিষদের আয়োজনে শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে এ জামাত। আয়োজক কমিটির তথ্যমতে তিন দিনের এ জামাতের ছিল প্রথম দিন।
এতে অংশ নেন শহরের হাজারো মানুষ। নামাজে ইমামতি করেন ঠাকুরগাঁও জেলা কারাগার মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। নামাজের পর তিনি খুৎবা পাঠ করে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়াও করেন। এদিকে জেলা আলেম ওলামা পরিষদ জানিয়েছে, বৃষ্টির জন্য রোববার এবং সোমবার এ দুদিন তারা একই স্থানে ইসতিসখার নামাজ আদায় করবেন।
মাওলানা খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। শুধু মানুষ না, সব ধরনের পশু পাখিও পানির জন্য কষ্ট করছো। এমন সময়ে বৃষ্টি বা পানি আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমেই চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসখার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি