সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের ১৪ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁওয়ের পরিষদ পাড়ার লিচু বাগানের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী।
স্বজনরা জানায়, জায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার, ধর, ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি। নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রয়েছে। তখন আমজাদের লোকজন নিহত জায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায় পরবর্তীতে সন্ধ্যায় জায়নকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায়। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু গাছ বাগান থেকে উদ্ধার করা হয়।
নিহত জায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে আসলে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানায় তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি