সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুই-এক দিনের মধ্যে তার বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিকেলে দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন।
বৈঠকের পর শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন সেনাপ্রধান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও বলেন তিনি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি