দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন, নিহত ২

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন, নিহত ২

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশকয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুইজন নিহত হয়েছে।

Manual2 Ad Code

 

সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে দোকানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual1 Ad Code

সুত্র জানায়, সোমবার সন্ধ্যায় বেশকয়েকজন দুর্বৃত্ত রোড এলাকায় দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও মালিকরা দোকানের ভেতরে লুকিয়ে থাকলে দুর্বৃত্তরা বাহির থেকে দোকানের ঝাপ আটকে দেয় এবং অগ্নিসংযোগ করে। এসময় একটি দোকানের ভেতরে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা বিষ্ফরিত হয়ে ৬ জন গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাহান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়াার পথে মঙ্গলবার ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি বলে জানান।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code