হবিগঞ্জে জোড়া খুন মামলায় আ.লীগ নেতা আতাউর গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

হবিগঞ্জে জোড়া খুন মামলায় আ.লীগ নেতা আতাউর গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ সদর থানা এলাকায় রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মেয়র মো. আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual6 Ad Code

গ্রেফতারকৃত মো. আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি আ ন ম ইমরান খান বলেন, সাবেক মেয়র আতাউরের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাকে হবিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code