সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশু আরও ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালে আরিফ ও মুনির পুকুরে গোসল করছিলেন। সেখানে বজ্রপাতে উভয়ের মৃত্যু হয়। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান। এ ঘটনায় মারা গেছে গবাদি পশু। এছাড়াও বজ্রপাতে বৈদ্যুতিক মিটার বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি