ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আরও ১ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আরও ১ জনের মৃত্যু

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে আবারও বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

বজ্রপাতে নিহত কালাম ওই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১ টার সময় বাড়ির পাশের একটি বীলে মাছ ধরতে যায় কালাম। কিছুক্ষণ পর বজ্রপাতের বিকট শব্দ হলে আশপাশের লোকেরা কালামকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত কালামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

 

এ নিয়ে গত দুদিনে ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪। এরআগে গতকাল (মঙ্গলবার) সকালে বজ্রপাতে গড়েয়ায় শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩) নিহত হয়।

 

Manual2 Ad Code

বজ্রপাতের এ ঘটনায় আহত হয় আরও ৮ জন।

 

(সুরমামেইল/এমআই)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code