দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ভিডিও ভাইরাল

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।

 

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

Manual2 Ad Code

সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।

 

নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

 

এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।

Manual2 Ad Code

 

এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হাসমত আলী বলেন, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code