রমজানে শতাধিক মুয়াজ্জিন-ইমাম-খতিবদের উপহার দিল স্বজন সমাবেশ

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

রমজানে শতাধিক মুয়াজ্জিন-ইমাম-খতিবদের উপহার দিল স্বজন সমাবেশ

Manual1 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শতাধিক মসজিদের সম্মাণিত মুয়াজ্জিন ইমাম খতিবগণের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।

 

শনিবার দ্বিতীয় ধাপে ইফতার পরবর্তী সময়ে যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার শতাধিক মসজিদের সম্মাণিত মুয়াজ্জিন ইমাম খতিবগণের মধ্যে এসব উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

 

Manual1 Ad Code

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল।

 

সুনামগঞ্জের তাহিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক প্রয়াত বৈদ মিয়া শাহ ও তার সহধর্মিণী সদ্য প্রয়াত মোছা. সামসুন নাহার বেগমের জ্যেষ্ঠ সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।

Manual6 Ad Code

 

যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রবীণ (অব:শিক্ষ) মো. মিছবাহ উদ্দিন, শায়খ মাওলানা সফি উল্লাহ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, মুফতি মো. আব্দুল বাতেন, মাওলানা মো. হারুনুর রশীদ, মাওলানা মো. নাঈম আহমদ, মাওলানা মো. আব্দুল হালিম, স্বজন সমাবেশের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code