ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (১৯ মার্চ) রাতে সেনাবাহিনীর ৪২ বীর (বিয়ার) ১১ পদাতিক বিগ্রেডের ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

Manual1 Ad Code

 

ছাতক সেনা ক্যাম্প ও থানা পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে বুধবার ভোররাতে সুনামগঞ্জের ছাতকের গনেশপুর (দালাল বাড়ি) গ্রাম থেকে গনেশপুরের মৃত লুৎফর রহমানের তিন ছেলে আব্দুল কাদের টুটুল (যুবলীগ সমর্থক), আক্তার হোসেন (১নং ইসলামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি), মোসাদ্দিক হোসেন সাব্বির (১নং ইসলামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক), দক্ষিণ গনেশপুর ছড়ারপাড় গ্রামের হাজি আশিদ আলীর ছেলে কামাল হোসেন ছাতক ড্রিগী কলেজের সাবেক ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, নৌযান শ্রমিক লীগের ছাতক উপজেলা শাখার সভাপতিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি রামদা, ৫টি চাপাতি, ২টি ছুরি, ৬টি চাকু জব্দ করা হয়।

 

বুধবার গ্রেফতারকৃতদের ছাতক থানায় সোপর্দ করার পর পুর্বে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ছাতক থানা পুরিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।

Manual6 Ad Code

 

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত থেকে ছাতকে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, নদী থেকে খনিজ বালি চুরির কাজে জড়িত ছিল।

Manual5 Ad Code

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

(সুরমামেইল/এইচএসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code