আজ খুশির ঈদ

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

আজ খুশির ঈদ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
“প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।” এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদুল ফিতর উদযাপন করবে।

 

Manual4 Ad Code

দেশের আকাশে গতকাল (রোববার) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশবাসী। এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।



প্রতি বছরের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিলেট জেলাজুওড় ৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮৭টি ঈদগাহ ও ৩০৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

 

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

 

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

Manual5 Ad Code

 

ঈদুল ফিতরের এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীসহ ‘আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা। দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক এটাই আমাদের একান্ত কামনা।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code