বিজিবির উপর হামলায় জড়িত ১৬ আসামি কারাগারে

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

বিজিবির উপর হামলায় জড়িত ১৬ আসামি কারাগারে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর হামলায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

Manual7 Ad Code

শনিবার (১২ এপ্রিল) বিকেলে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এমন তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপুর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে।

 

এরপর নারায়নতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মুল্যের চুরি করা খনিজ বালু বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করলে বালু চুরিতে জড়িত দুর্বৃত্তরা বালু বোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে উপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়।

Manual2 Ad Code

 

পরদিন ১৮ মার্চ বিজিবির উপর হামলায় জড়িত সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর ডলুরার শাহ আলমের ছেলে শিপনকে প্রধান আসামি করে ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ সদর মডেল থানায়, অবৈধ অনুপ্রবেশ তৎসহ সরকারি কাজে বাধা প্রদান, বিজিবি সদস্যকে হামলায় আহত করার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

 

ওই মামলায় বৃহস্পতিবার পলাতক ১৬ আসামি সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

 

শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতিপূর্বে বিজিবি বা প্রশাসনের উপর হামলাকারীরা সহজে জামিন লাভ করলেও চলমান সময়ে রাষ্ট্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে আইন/বিচার বিভাগ আর শিথীলতা প্রদর্শন করছেন না।

 

তিনি আরো বলেন, সীমান্ত অপরাধে জড়িতদের ব্যাপারে এভাবে আইন প্রয়োগ বহাল থাকলে সীমান্ত অপরাধ, মাদকসহ সব ধরণের চোরাচালান এমনকি সীমান্তে যে কোন ধরণের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code