কৃষকরা যেন ফসলের ন্যায্যমূল্য পায় : খাদ্য উপদেষ্টা

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

কৃষকরা যেন ফসলের ন্যায্যমূল্য পায় : খাদ্য উপদেষ্টা

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়াও কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিএসডি খাদ্য গুদাম পরিদর্শন, খাদ্য গুদামে খাদ্যের আর্দ্রতা নির্ণয়, হাওরে বোরো ধানের ফলন সরজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

খাদ্য উপদেষ্টা বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আর সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে। কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual8 Ad Code

 

খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। ধান সংগ্রহে কৃষকদের কাছে কোনো সিন্ডিকেট যাতে কাজ না করে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, কৃষকরা দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান দেয়। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে।

 

Manual6 Ad Code

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জের ইউএনও সুকান্ত শাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় প্রায় ১০ লাখ কৃষক ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন। যেখান থেকে ধান উৎপাদন হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪১০ মেট্রিক টন। আর চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। তবে সরকার এ বছর এই জেলা থেকে ধান সংগ্রহ করবে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করবে ১৩ হাজার ৮১৬ মেট্রিক টন।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code