জামালগঞ্জে ভারতীয় ১ মণ গাঁজা জব্দ, নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

জামালগঞ্জে ভারতীয় ১ মণ গাঁজা জব্দ, নারী মাদক কারবারি গ্রেফতার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ভারতীয় চল্লিশ কেজি (১ মণ) গাঁজা জব্দ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।

 

Manual4 Ad Code

অন্যত্র বিক্রয়ের জন্য নিজ হেফাজতে গাঁজার চালান মজুদ রাখার অভিযোগে অঞ্জনা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

অঞ্জনা জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের ইয়াছিন মিয়ার স্ত্রী।

Manual1 Ad Code

 

শনিবার (২৬ এপ্রিল) সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।

 

মিডিয়া অফিসার জানান, শনিবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিত্বে সাচনা বাজারের রামনগর গ্রামে মৃত মন্তাজ আলীর ছেলে ইয়াছিন মিয়ার বসতঘরে তল্লাশী চালায়। তল্লাশীকালে অন্যত্র বিক্রির জন্য বসতঘরে মজুদকৃত ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। একই সময় গাজা ক্রয় বিক্রয়ের জড়িত থাকায় ইয়াছিনের স্ত্রী নারী মাদক কারবারি অঞ্জনাকে গ্রেফতার করে পুলিশ।

 

Manual4 Ad Code

একই রাতে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে পেশাদার মাদক কারবারি হাফিজুর রহমানের বসতঘরে মজুদকৃত আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। পুলিশী অভিযান আচ করতে পেরে হাফিজুর বসতবাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত গাজার মুল্য প্রায় ৬ লাখ টাকা।

 

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে এসআই শামীম কবির, এসআই মাসুদ রানা, এএসআই মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code