সুনামগঞ্জে মাদকাসক্ত তরুণের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

সুনামগঞ্জে মাদকাসক্ত তরুণের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মাদকাসক্ত এক তরুণের ছুরিকাঘাতে আল মুবিন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক হৃদয় বণিককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ মে) রাত ৮টায় পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

নিহত আল মুবিন নতুনপাড়া আবাসিক এলাকার শামছুল হকের ছেলে। আটক হৃদয় বণিক (৩০) একই মহল্লার রবি বণিকের ছেলে।

স্থানীয়রা জানান, হৃদয় বণিক মাদকাসক্ত। সে নেশা করে এলাকায় অসামাজিক কাজ করত। মুবিনের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে হৃদয় বণিকসহ কয়েক তরুণ নেশা করতো। মঙ্গলবার বিকেলে ওখানে হৃদয় বণিক একাই গিয়েছিল।

 

তাকে মাতলামি করতে দেখে মুবিন এগিয়ে গিয়ে বলেন, তোমরা এখানে এসব করো, আমরা তো পরিবার নিয়ে থাকি। এ নিয়ে দুজনের কথাকাটাকাটির একপর্যায় হৃদয় মুবিনকে ছুরিকাঘাত করে। আহত মুবিন বালুর ওপর পড়ে গেলে হৃদয় আরও কয়েকবার তাকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় আশপাশে খেলতে থাকা কয়েক শিশু ঘটনা দেখত পেয়ে মুবিনের পরিবারের লোকজনকে জানায়।

 

পরে আশপাশের লোকজন মুবিনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক হৃদয়কে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মুবিনের শ্যালক সুয়েব আহমদ বলেন, আমার বোনের জামাইয়ের সঙ্গে মহল্লার সকলের ভালো সম্পর্ক। এভাবে একটি ঘটনায় আমরা হতবাক হয়েছি।

 

Manual8 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম বলেন, নেশাগ্রস্ত এক তরুণের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক স্থানীয় ব্যবসায়ী। আমরা রাতে অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত হৃদয় বণিককে আটক করেছি। নতুনপাড়ার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code