তাহিরপুরে মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎপৃষ্টে ক্ষুদে শিক্ষাথীর মৃত্যু

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫

তাহিরপুরে মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎপৃষ্টে ক্ষুদে শিক্ষাথীর মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মাদ্রাসায় বাথরুমে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শাহিন আলম (১১) নামে এক ক্ষুদে শিক্ষাথী। রোববার (১১ মে) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যক কেন্দ্র বাদাঘাটে একটি মাদ্রাসায় ওই শিক্ষার্থী নিহত হয়।

Manual6 Ad Code

 

নিহত শাহিন তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানী শ্রেণিতে লেখাপড়া করত।

 

Manual6 Ad Code

রোববার রাতে মাদ্রাসার দায়িত্বশীল ও নিহত শিক্ষার্থীর পরিবার জানান, রোববার সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার উদ্দেশ্যে শাহিন বাড়ি থেকে বেড়িয়ে আসে।

 

এরপর মাদ্রাসায় এসে প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমে যায়। বাথরুম থেকে অনেক্ষণ পরও বের হয়ে না আসায় সহপাঠিরা তার খোঁজ নিতে গিয়ে দেখেন বাথরুমের ভেতর সঙ্গাহীন অবস্থায় পড়ে আছেন শাহিন। এরপর বাথরুমের দরজা খুলে তাকে দ্রুত তার মরদেহ বের করে আনা হয়।

 

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, মাদ্রাসা দায়িত্বশীলগণের বরাত দিয়ে জানান, বাথরুমে পানি সরবরাহের একটি মোটরের সাথে সংযোগ থাকা বৈদ্যুতিক তারের সাথে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শিক্ষার্থী মৃত্যু বরণ করেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code