সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৫

সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সংগীতশিল্পী মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code