দোয়ারাবাজারে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

দোয়ারাবাজারে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাফিজুল হক নামে একজন আহত এবং রুবেল মিয়া নামে একজন নিখোঁজ রয়েছেন।

 

শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজম্মিল আলীর ছেলে আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে জুয়েল আহমদ (১৯)। আহত হাফিজুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে।

 

অপরদিকে আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত আড়াইটার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়েন নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগিরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে শনিবার ভোররাতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

 

এ ঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স।

 

(সুরমামেইল/এসডি)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code