সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বার গ্রেফতার

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বার গ্রেফতার

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন আনু ও রিয়াছত আলী।


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও জামালগঞ্জে এক ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (২০ মে) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু এবং জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে রিয়াছত আলী। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ।

 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোরে ছাতক পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় আসামি ও অপর একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।

 

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রিয়াছত আলীকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃতর বিরুদ্ধে বিশেষ ক্ষমতার আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে তার সম্পুক্ততা পাওয়া গেছে বলে জানান ওসি।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code