জনস্বার্থে মধ্যনগর থানার বিতর্কিত সেই ওসি বদলি

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫

জনস্বার্থে মধ্যনগর থানার বিতর্কিত সেই ওসি বদলি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জে জেলা পুলিশের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

 

অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।

 

অভিযোগ রয়েছে- ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে রিপোটকৃত) আ.ফ.ম আনোয়ার হোসেন খান মোটা অংকের ঘুষ নিয়ে বদলি বাণিজ্য জায়েজ করতে গিয়ে জেলার সীমান্ত সড়ক পথে চাঁদাবাজি, সীমান্ত নৌপথে চাঁদাবাজি, সীমান্ত, হাওর, নৌপথ কেন্দ্রিক (মাদক, বিড়ি, কসমেটিকস, গরু, মহিষ, চিনি, খাদ্য সামগ্রী, কসমেটিকস, কাপড় চোরাচালান, অপরাধ প্রবণ মধ্যনগর থানায় ওসি হিসাবে সজীব রহমানকে পদায়ন করেন।

 

ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার, গণহয়রানী, ঘুষ বাণিজ্য, জলমহাল দখলে গোপন সহযোগিতা, সীমান্ত চোরাচালান, সড়ক নৌ পথে চাঁদাবাজিতে চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে দু’হাতে টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন ঘুষ দুর্নীতির বরপুত্র বেপরোয়া ওসি সজীব রহমান।

 

সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা কর্তৃক পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণকৃত প্রতিবেদনেও উঠে আসে ওসি সজীব রহমানের গ্রেফতার, মামলা, গণহয়রানী, ঘুষ বাণিজ্য, সীমান্ত চোরাকাবারি চক্র, চাঁদাবাজ চক্রের সাথে গোপন সখ্যতা সহ নানা বিতর্কিত কর্মকান্ডের তথ্যবলি।

Manual8 Ad Code

 

শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র জানান, বদলিকৃত মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের অন্য কোনো ইউনিটে তাকে পদায়ন করা হয়নি।

 

ওই সূত্র জানায়- সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার (২৪ মে) দ্রুত ছাড়পত্র গ্রহনের জন্য দাপ্তরিক নির্দেশনা দেয়া হয়েছে অন্যথায় পরদিন রোববার (২৫ মে) তাৎক্ষণিক ভাবে ওই প্রজ্ঞাপনে জারিকৃত বদলির পরিবর্তে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে মর্মে গন্য করা হবে।

 

Manual8 Ad Code

শুক্রবার রাতে মধ্যনগর থানার ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে তাকে জনস্বার্থে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে বদলির বিষয়ে জানতে চাইলে বদলি হওয়ার বিষয়টি অবগত হয়েছেন বলে নিশ্চিত করেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code