ভারত থেকে ফেরার পথে সুনামগঞ্জ সীমান্তে ৩ ‘হিজড়া’ আটক

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

ভারত থেকে ফেরার পথে সুনামগঞ্জ সীমান্তে ৩ ‘হিজড়া’ আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
ভারতের নয়াদিল্লী থেকে মেঘালয়ের সীমান্ত পথে ফেরার পথে আঁধার কার্ডধারীসহ তিন বাংলাদেশি ‘হিজড়া’ নাগরিক আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

Manual5 Ad Code

 

বুধবার (২৮ মে) তাদেরকে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

 

আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ জেলা সদরের ফতুল্লার শামছু মিয়ার ছেলে দুলাল মিয়া ওরফে অহনা (তৃতীয় লীঙ্গ), একই জেলার বন্দর উপজেলার বন্দর আবাসিক এলাকার আনসার আলীর ছেলে জীবন ওরফে রাত্রী (তৃতীয় লিঙ্গ), খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ), ব্রাম্মণ বাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ)।

 

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, বুধবার দোয়রাবাজারের পেপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় থেকে ওই তিন নাগরিক (তৃতীয় লিঙ্গ) বাংলাদেশে প্রবেশ করলে পেকপাড়া বিওপির বিজিবি টহল দল তাদেরকে আটক করে। আটককৃকদের দুজনের হেফাজতে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।

 

Manual1 Ad Code

বিজিবির প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের নয়াদিল্লীতে গত ৭ থেকে ৮ বছর ধরে বসবাস করছিলেন তারা। সেখানে নাচ-গান করেই জীবিকা নির্বাহ করতেন (তৃতীয় লিঙ্গ) তিন নাগরিক।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code