কবরস্থানে তুলে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার!

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

কবরস্থানে তুলে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার!

Manual3 Ad Code

বখাটে ইমন।


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
কবরস্থানে তুলে নিয়ে গিয়ে প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের ঘটনায় সেই বখাটে ইমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় ভিকটিম কিশোরের হতদরিদ্র মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন গত মঙ্গলবার রাতে।

 

অভিযুক্ত ইমন মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জমির আলীর ছেলে।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (২৯ মে) শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে রয়েছে।

 

বৃহস্পতিবার মামলা ও ভিকটিমের পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামের হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সী শারিরীক বাকপ্রতিবন্ধি কিশোর জয়কলস গ্রামের পুর্ব পাশে হাওরে থাকা গাভি (গবাদিপশু) আনতে যায় গেল শুক্রবার (২৩ মে)।

Manual7 Ad Code

 

ওই সময় গ্রামের জমির আলীর ছেলে বখাটে যুবক ইমন ভিকটিমের কিশোর ছেলেকে গ্রামের কবরস্থানের জঙ্গলের ভেতর তুলে নিয়ে যায়। এরপর ওই কিশোরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাকে বলৎকার করে ইমন।

 

কিশোরের চিৎকার শুনে আশেপাশে থাকা অপর একদল কিশোর এগিয়ে আসলে ইমন কৌশলে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জেলা সদও হাসপাদালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

 

সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে ওই কিশোরের চিকিৎসার দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার জানান, বলৎকারের কারনে ওই কিশোরের পায়ুপথে ছিড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, নিয়মিত চিকিৎসা সেবা নিলেও সূস্থ্য হতে সময় লাগবে।

 

বৃহস্পতিবার শান্তিগঞ্জ থানার মামলার তদন্তকারি অফিসার এসআই নোবেল সরকার জানান, অভিযুক্ত আসামি ইমনকে গ্রেফতারে তথ্য প্রযুক্তি ছাড়াও একাধিক সোর্সের মাধ্যম তার সন্ধান চলছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code