সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে ২ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

রোববার (১ জুন) সকালে জেলার সদর উপজেলা হালুয়ারঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম এবং জিরা জব্দ করে।

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে হালুয়া ঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ১৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি তিন লাখ ছয় হাজার টাকা।

Manual2 Ad Code

 

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code